Dev-Subhashree: ‘আমরা দুজনে দুজনকে একটা প্রমিস করেছি…’, অতীত ভুলে ফের একসঙ্গে, অকপট দেব-শুভশ্রী

Dev-Subhashree: ‘শুভশ্রীদি অ্য়াক্ট্রেস থেকে শুভ', দেবের ফোনে বদলালো শুভশ্রীর নাম। গোপন কথা ফাঁস করলেন দুজনেই। 

Published on: Sep 1, 2026, 09:30:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘এবার ফিরলে একা ফিরব না, তোমাকে নিয়ে ফিরব’, শুভশ্রীকে কথা দিয়েছেন দেব। তবে সেটা দেশু৭-এ। কিন্তু বাস্তবে পরস্পরকে কী কথা দিয়েছেন তাঁরা? সোমবার দিনভর দেব-শুভশ্রীর একটা ফেসবুক লাইভ নিয়ে তোলপাড় গোটা টলিউড। ধূমকেতুর পর ফের পর্দায় একসঙ্গে প্রাক্তন জুটি। প্রায় এক দশকপর শ্যুটিং সেটে রোম্যান্সে ডুব দিয়েছেন তাঁরা। দেশু৭-এর এই সফর নিয়েই এদিন আনকাট দেব-শুভশ্রী।

‘আমরা দুজনে দুজনকে একটা প্রমিস করেছি…’, অতীত ভুলে ফের একসঙ্গে, অকপট দেব-শুভশ্রী
‘আমরা দুজনে দুজনকে একটা প্রমিস করেছি…’, অতীত ভুলে ফের একসঙ্গে, অকপট দেব-শুভশ্রী

জীবনের অনেক গোপন কথাও ফাঁস করেছেন তা���রা। আলোচনার ফাঁকে কখনও দেব বলে উঠেছেন, ‘আবার কেস খেলাম?’ আবার কখনও শুভশ্রীকে জিগ্গেস করেছেন, ‘চাপ হবে না তো? তুমি সামলে নেবে তো?’ প্রাক্তন হওয়ার পাশাপাশি একটা সময় দেবের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন শুভশ্রী। দেবের জীবনের সব প্রথমের সাক্ষী তিনি। সেই বন্ধু শুভশ্রীকে আজও মিস করেন দেব। দুজনে জীবন পথে অনেকটা এগিয়েছেন, কিন্তু বন্ধুত্বের সেই বাঁধন বোধহয় আজও আলগা হয়নি।

দেব এর আগে দেশু৭-এর ব়্যাপ আপ পার্টিতেই ফাঁস করেছিলেন শুভশ্রীর ফোন নম্বর তাঁর কাছে ছিল না। আপ্ত সহায়ক সায়ন্তন ৩১শে ডিসেম্বরের রাতে তাঁকে সেই নম্বর পাঠান। কিন্তু কেন শুভশ্রীর ব্যক্তিগত নম্বর ছিল না তাঁর কাছে?

এদিনের ফেসবুক লাইভে দেব জানান, শুভশ্রীর সাথে ‘দুই বাচ্চার মা’ বিতর্কের পর তাঁর যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তারপর তিনি শুভশ্রীর নম্বর ফোন থেকে ডিলিট করে দেন। আসলে ঝগড়া হলেই পরস্পরের নম্বর ব্লক করে দেওয়া কিংবা ডিলিট করে দেওয়াটা তাঁদের পুরোনো অভ্যাস। দেব এদিন জানান, শুভশ্রীর সঙ্গে তাঁর যোগাযোগ পুরোপুরি ছিন্ন হয়নি কোনওদিনও। এমনকী রাজ-শুভশ্রীর বিয়ের আগেরদিনও শুভশ্রীর সাথে কথা হয়েছে দেবের।

এদিন দুজনে দুজনকে একটা প্রমিস করেছেন দেব-শুভশ্রী। শুভশ্রী জানান, ‘আর যাই হোক, আমরা ঠিক করেছি আর ঝগড়া করব না। আর একে অপরের নম্বর ব্লক করব না’।

এদিন অরিত্রর কথা মেনে শুভশ্রীর নম্বর নিজের ফোনে ‘শুভ’ বলে সেভ করেন দেব। আসলে এতদিন ‘শুভশ্রীদি অ্যাকট্রেস’ বলে নম্বরটি ছিল দেবের ফোনে। এদিন শুভশ্রী নয়, শুভ বলেই সেই নম্বর এডিট করলেন দেব। পাশ থেকে নায়িকা বলে ওঠেন, ‘শুভ তো ছেলেদেরও নাম হয়…’। দেব সঙ্গে সঙ্গে বলেন, ‘তোমার জীবনে কি আরেকটা দেব আছে?’ শুভশ্রী স্পষ্ট জানান ‘না’। দেব বুঝিয়ে দেন, তাঁর জীবনেও একটাই শুভ আছে!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More