বিজ্ঞাপন
বিজ্ঞাপন আপনাকে Google এবং অনেক ওয়েবসাইট ও পরিষেবাগুলিকে বিনামূল্যে ব্যবহার করতে দেয়। বিজ্ঞাপনগুলিকে সুরক্ষিত, বিচক্ষণ, এবং যতটা সম্ভব প্রাসঙ্গিক রাখতে আমরা কঠোর পরিশ্রম করি। উদাহরণস্বরূপ, আপনি Google এ পপ-আপ বিজ্ঞাপনগুলি দেখতে পাবেন না এবং আমরা প্রতি বছর ম্যালওয়্যার যুক্ত বিজ্ঞাপন, নকল পণ্যের জন্য বিজ্ঞাপন অথবা যেগুলি আপনার ব্যক্তিগত তথ্য অপব্যবহারের চেষ্টা করে সেগুলি সহ – শত সহস্র প্রকাশক এবং বিজ্ঞাপনদাতা যারা আমাদের নীতিগুলি লঙ্ঘন করে তাদের বাতিল করি।
Google কিভাবে বিজ্ঞাপনে কুকিজ ব্যবহার করে
কুকিজ বিজ্ঞাপনকে আরো বেশি কার্যকর করতে সহায়তা করে৷ কুকিজের সাহায্য ছাড়া, একজন বিজ্ঞাপনদাতার পক্ষে তার দর্শকদের কাছে পৌঁছানো, অথবা কতগুলি বিজ্ঞাপন দেখানো হয়েছে এবং কতগুলি ক্লিক সেগুলিতে করা হয়েছে তা জানা অপেক্ষকৃত বেশি কঠিন৷
Google এর সহযোগী হয়ে বিভিন্ন ওয়েবসাইট, যেমন খবরের সাইট ও ব্লগগুলি, তাদের দর্শকদের বিজ্ঞাপনগুলি দেখায়৷ আমাদের অংশীদারের সাথে কাজ করার সময়, আমরা নানা কারণে কুকিজ, যেমন আপনার কাছে একই বিজ্ঞাপন বার বার প্রদর্শন থামাতে, ক্লিক জালিয়াতি সনাক্ত এবং বন্ধ করতে, এবং আরো প্রাসঙ্গিক বিজ্ঞাপনগুলি দেখানোর জন্য (যেমন আপনার পরিদর্শন করা বিজ্ঞাপন ভিত্তিক ওয়েবসাইটগুলি) ব্যবহার করতে পারি৷
আমরা আমাদের দেখানো বিজ্ঞাপনের রেকর্ড আমাদের লগে সেভ করে রাখি। এই সার্ভার লগে সাধারণত আপনার ওয়েব অনুরোধ, IP অ্যাড্রেস, ব্রাউজারের ধরন, ব্রাউজারের ভাষা, আপনার অনুরোধের তারিখ ও সময় এবং আপনার ব্রাউজারকে আলাদা করে শনাক্ত করতে পারে অথবা আপনি সাইন-ইন করে থাকলে আপনাকে শনাক্ত করতে পারে এমন এক বা একাধিক কুকি অন্তর্ভুক্ত থাকে। আমরা একাধিক কারণে এই ডেটা সেভ করে থাকি, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের পরিষেবার উন্নতি করা ও আমাদের সিস্টেমের নিরাপত্তা বজায় রাখা। আমরা ৯ মাস পরে IP অ্যাড্রেসের খানিকটা অংশ এবং ১৮ মাস পরে কুকির তথ্য সরিয়ে দিই, যাতে লগ ডেটা থেকে পরিচয় প্রকাশ না পায়।
আমাদের বিজ্ঞাপন কুকিজ
আমাদের পার্টনারদের বিজ্ঞাপন ও ওয়েবসাইট ম্যানেজ করার ব্যাপারে সাহায্য করতে, আমরা AdSense, Google Ads, Google Analytics এবং DoubleClick ব্র্যান্ডের কিছু পরিষেবাসহ বিভিন্ন প্রোডাক্ট অফার করি। যখন আপনি Google পরিষেবায় বা অন্যান্য সাইট ও অ্যাপ থেকে এমন কোনও পৃষ্ঠায় যান বা বিজ্ঞাপন দেখেন, যেখানে এইসব প্রোডাক্টের মধ্যে কোনও একটি ব্যবহার করা হয়, তখন বিভিন্ন ধরনের কুকি আপনার ব্রাউজারে পাঠানো হতে পারে।
এগুলি google.com, doubleclick.net, googlesyndication.com অথবা googleadservices.com এর মতো কয়েকটি ডোমেন এবং আমাদের অংশীদারদের সাইটগুলির ডোমেন থেকে সেট করা যায়। আমাদের কিছু বিজ্ঞাপন প্রোডাক্টের মাধ্যমে আমাদের অংশীদাররা আমাদের পরিষেবাগুলির পাশাপাশি অন্যান্য পরিষেবা ব্যবহার করতে পারে (যেমন বিজ্ঞাপন পরিমাপ এবং প্রতিবেদন পরিষেবা) এবং এই পরিষেবাগুলি তাদের নিজস্ব কুকি আপনার ব্রাউজারে পাঠাতে পারে৷ এইসব কুকি তাদের ডোমেনগুলি থেকে সেট করা হবে।
আমাদের অংশীদার এবং Google এর দ্বারা ব্যবহৃত বিভিন্ন ধরণের কুকি সম্পর্কে এবং কিভাবে আমরা এগুলিকে ব্যবহার করি তা সম্পর্কে আরো বিশদ বিবরণ দেখুন।
আপনি কীভাবে বিজ্ঞাপন কুকি ও কুকি-ভিত্তিক তথ্য নিয়ন্ত্রণ করতে পারবেন
আপনি ওয়েব ব্রাউজারে কুকি ম্যানেজ করতে পারেন এবং এর পাশাপাশি, বিভিন্ন সেল্ফ-রেগুলেশন প্রোগ্রামের অধীনে তৈরি অনলাইন বিজ্ঞাপনের গ্রাহক পছন্দ সংক্রান্ত টুল ব্যবহার করেও এটি করা সম্ভব। এর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক aboutads.info choices পৃষ্ঠা অথবা ইউরোপীয় ইউনিয়ন ভিত্তিক Your Online Choices পোর্টাল।
মনে রাখবেন, আপনার ব্রাউজার থেকে কুকি সরিয়ে দেওয়া বা বন্ধ করা হলেও, আপনি পছন্দমতো বিজ্ঞাপন বন্ধ করার জন্য বিজ্ঞাপন সেটিংস পরিবর্তন না করলে, Google আপনাকে পছন্দমতো বিজ্ঞাপন দেখাতে কুকি-ভিত্তিক তথ্য বা অন্যান্য বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবহার করতে পারে। আর পছন্দমতো বিজ্ঞাপন বন্ধ করা থাকলেও, আপনার IP অ্যাড্রেস থেকে পাওয়া সাধারণ লোকেশন, ব্রাউজারের ধরন এবং আপনার সার্চ করা শব্দের মতো বিষয়ের ভিত্তিতে আপনি এখনও বিজ্ঞাপন দেখতে পেতে পারেন।
বিজ্ঞাপনে ব্যবহৃত অন্যান্য প্রযুক্তিগুলি
ইন্টার্যাক্টিভ বিজ্ঞাপনের ফর্ম্যাট দেখানোর মতো কাজ করার জন্য Google-এর বিজ্ঞাপন সিস্টেম Flash ও HTML5-এর মতো অন্যান্য প্রযুক্তি ব্যবহার করতে পারে। যেমন, আপনার সাধারণ লোকেশন শনাক্ত, বিজ্ঞাপনের কার্যকারিতা নির্ধারণ এবং সেটিংসের উপর নির্ভর করে আপনাকে দেখানো বিজ্ঞাপনের প্রাসঙ্গিকতা উন্নত করতে IP অ্যাড্রেস ব্যবহার করা হতে পারে। বিজ্ঞাপনের কার্যকারিতা পরিমাপ করতে অথবা আপনাকে দেখানো বিজ্ঞাপনের প্রাসঙ্গিকতা উন্নত করতে, তথ্য ব্যবহার করার সময় বিভিন্ন ডিভাইসের অ্যাক্টিভিটি, ব্রাউজিং সেশন বা অন্যান্য অ্যাকাউন্ট যুক্ত আছে কিনা তা আমরা অনুমান করতে পারি। এছাড়াও, সময় ও তারিখ, ডিভাইসের মডেল, ব্রাউজারের ধরন বা ডিভাইসের সেন্সরের (যেমন, অ্যাকসিলরোমিটার) মতো কম্পিউটার বা ডিভাইস সংক্রান্ত তথ্যের উপর নির্ভর করে বিজ্ঞাপন বেছে নেওয়া হতে পারে।
অবস্থান
Google-এর বিজ্ঞাপনের প্রোডাক্টগুলি বিভিন্ন সোর্স থেকে আপনার লোকেশন সংক্রান্ত তথ্য পেতে বা অনুমান করতে পারে। যেমন, আপনার সাধারণ লোকেশন জানার জন্য আমরা IP অ্যাড্রেস ব্যবহার করতে পারি, আপনার মোবাইল ডিভাইস থেকে লোকেশন সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য পেতে পারি, আপনার সার্চ কোয়েরি থেকে লোকেশন অনুমান করা হতে পারি, আপনি যে বাড়ি বা অফিসের ঠিকানা জানিয়েছেন তা ব্যবহার করতে পারি এবং যেসব ওয়েবসাইট অথবা অ্যাপ ব্যবহার করেন, সেগুলি আপনার লোকেশনের তথ্য আমাদের পাঠাতে পারে। জনসংখ্যাতাত্ত্বিক তথ্য অনুমান করতে, আপনি যে বিজ্ঞাপন দেখেন তার প্রাসঙ্গিকতা উন্নত, বিজ্ঞাপনের পারফর্ম্যান্স পরিমাপ করতে এবং বিজ্ঞাপনদাতাদের মোট পরিসংখ্যানের রিপোর্ট দিতে, Google তাদের বিজ্ঞাপন প্রোডাক্টে লোকেশন সংক্রান্ত তথ্য ব্যবহার করে থাকে।
মোবাইল অ্যাপের জন্য বিজ্ঞাপন শনাক্তকারী
যে পরিষেবাগুলির মধ্যে কুকি প্রযুক্তি উপলব্ধ নেই সেখানে বিজ্ঞাপনগুলি পরিবেশন করতে (উদাহরণস্বরূপ, মোবাইল অ্যাপ্লিকেশান) আমরা সেই ধরনের প্রযুক্তি ব্যবহার করতে পারি যা কুকিজের মতো একই কাজ করতে পারে। মাঝে মাঝে Google, বিজ্ঞাপনের জন্য আ��নার মোবাইল অ্যাপে এবং মোবাইল ব্রাউজার জুড়ে বিজ্ঞাপনের সমন্বয় সাধন করতে একই ডিভাইসে একটি বিজ্ঞাপন কুকির সঙ্গে মোবাইল অ্যাপ্লিকেশানের জন্য ব্যবহৃত সনাক্তকারীকে সংযুক্ত করে৷ এমনটা ঘটতেই পারে, উদাহরণস্বরূপ, যখন আপনি একটি অ্যাপের মধ্যে একটি বিজ্ঞাপনকে দেখেন যা আপনার মোবাইল ব্রাউজারে একটি ওয়েব পৃষ্ঠা খোলে৷ এটা আমাদের বিজ্ঞাপনদাতাদের তাদের প্রচারাভিযানগুলির কার্যকারিতার সম্পর্কে উন্নত প্রতিবেদন দিতেও সহায়তা করে৷
আপনার ডিভাইসে যেসব বিজ্ঞাপন দেখেন সেগুলি তার বিজ্ঞাপন আইডির ভিত্তিতে পছন্দমতো বিষয়ের উপরে হতে পারে। Android ডিভাইসে আপনি যা করতে পারবেন:
- আপনার ডিভাইসের বিজ্ঞাপন আইডি রিসেট, যা নতুন আইডি দিয়ে বর্তমান আইডি বদলে দেয়। রিসেট করার পরেও, অ্যাপ আপনাকে আপনার পছন্দের বিষয় অনুযায়ী বিজ্ঞাপন দেখাতে পারবে, তবে কিছু সময়ের জন্য আপনি এমন বিজ্ঞাপন দেখবেন যা আপনার জন্য ততটা কাজের বা আগ্রহের নাও হতে পারে।
- আপনার ডিভাইসের বিজ্ঞাপন আইডি মুছে ফেলা, এর ফলে বিজ্ঞাপন আইডি মুছে যায় এবং নতুন আইডি অ্যাসাইন হয় না। অ্যাপ এখনও আপনাকে বিজ্ঞাপন দেখতে পারে তবে সেইসব বিজ্ঞাপন আপনার কাছে ততটা প্রাসঙ্গিক বা আগ্রহের নাও হতে পারে। আপনি এই বিজ্ঞাপন আইডি অনুযায়ী বিজ্ঞাপন দেখতে পাবেন না, তবে অ্যাপে শেয়ার করা তথ্যের মতো অন্যান্য বিষয়ের ভিত্তিতে আপনি এখনও বিজ্ঞাপন দেখতে পেতে পারেন।
আপনার Android ডিভাইসের বিজ্ঞাপন আইডিতে পরিবর্তন করতে হলে, নিচে দেওয়া নির্দেশিকা মেনে চলুন।
Android
আপনার ডিভাইসের বিজ্ঞাপন আইডি রিসেট করুন
আপনার ডিভাইসের বিজ্ঞাপন আইডি রিসেট করতে হলে:
- আপনার Android ডিভাইসের সেটিংস বিকল্পে যান।
- 'গোপনীয়তা > বিজ্ঞাপন' বিকল্পে ট্যাপ করুন।
- বিজ্ঞাপন আইডি রিসেট করুন বিকল্পে ট্যাপ করে আপনার করা পরিবর্তন কনফার্ম করুন।
আপনার ডিভাইসের বিজ্ঞাপন আইডি মুছে ফেলুন
আপনার ডিভাইসের বিজ্ঞাপন আইডি মুছে ফেলতে হলে:
- আপনার Android ডিভাইসের সেটিংস বিকল্পে যান।
- 'গোপনীয়তা > বিজ্ঞাপন' বিকল্পে ট্যাপ করুন।
- বিজ্ঞাপন আইডি মুছে ফেলুন বিকল্পে ট্যাপ করে আপনার করা পরিবর্তন কনফার্ম করুন।
আপনার বিজ্ঞাপন আইডি রিসেট হয়ে যাবে অথবা মুছে যাবে, তবে অ্যাপের নিজস্ব সেটিংস থাকতে পারে যেগুলি অন্য ধরনের শনাক্তকারী ব্যবহার করছে যা আপনার দেখা বিজ্ঞাপনের ধরনেও প্রভাব ফেলতে পারে।
Android-এর কিছু পুরনো ভার্সনের ক্ষেত্রে
আপনার Android ডিভাইসের ভার্সন 4.4 বা তার চেয়ে পুরনো হলে:
- সেটিংস খুলুন
- গোপনীয়তা > উন্নত > বিজ্ঞাপন বিকল্পে ট্যাপ করুন
- 'পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন বেছে নেওয়া' থেকে অপ্ট-আউট করুন বিকল্পটি চালু করুন এবং আপনার করা পরিবর্তন কনফার্ম করুন।
iOS
iOS থাকা ডিভাইসগুলি Apple এর বিজ্ঞাপন সনাক্তকারী ব্যবহার করে। এই সনাক্তকারী ব্যবহারের জন্য আপনার পছন্দ সম্পর্কে আরও জানার জন্য আপনার ডিভাইসে সেটিংস অ্যাপ দেখুন।
কানেক্ট করা টিভি/সরাসরি
কানেক্ট করা টিভির জন্য বিজ্ঞাপন শনাক্তকারী
কানেক্ট করা টিভি হল আরেকটি ক্ষেত্র যেখানে কুকি প্রযুক্তি উপলভ্য নয় এবং তার বদলে Google নির্ভর করে ডিভাইস শনাক্তকারীর উপরে যেটি ডিজাইন করা হয়েছে বিজ্ঞাপন পরিষেবার কাজে ব্যবহার করার জন্য। বিজ্ঞাপনের ক্ষেত্রে, মোবাইল ডিভাইস শনাক্তকারীর মতোই কানেক্ট করা বেশিরভাগ টিভি ডিভাইসেও শনাক্তকারী কাজ করে। ব্যবহারকারীদের এইগুলি রিসেট করার বিকল্প দিতে অথবা পছন্দমতো বিষয় অনুযায়ী বিজ্ঞাপন থেকে সম্পূর্ণভাবে অপ্ট-আউট করার জন্য এইসব শনাক্তকারী তৈরি করা হয়েছে।
নিম্নলিখিত সামঞ্জস্যপূর্ণ ভাষায় নিম্নলিখিত “বিজ্ঞাপন” সেটিংস টিভিতে উপলভ্য:
- বিজ্ঞাপন আইডি রিসেট করা
- বিজ্ঞাপন আইডি মোছা
- 'পছন্দমতো বিষয়ে বিজ্ঞাপন বেছে নেওয়া' থেকে অপ্ট-আউট করা (চালু অথবা বন্ধ)
- Ads by Google (Google বিজ্ঞাপন পছন্দের বিষয় অনুযায়ী করে নেওয়ার লিঙ্ক)
- আপনার বিজ্ঞাপন আইডি (দীর্ঘ স্ট্রিং)
নিম্নলিখিত পাথে, যথাক্রমে Google TV ও Android TV-র জন্য এইসব বিজ্ঞাপন সেটিংস উপলভ্য।
Google TV
বিজ্ঞাপনের সামঞ্জস্যপূর্ণ পাথ:
- সেটিংস
- গোপনীয়তা
- বিজ্ঞাপন
Android TV
Android TV-তে দুটি পাথের ম��্যে একটিতে 'বিজ্ঞাপন' সেটিংস দেখা যায়, এটি টিভি নির্মাণকারী/মডেলের উপরে নির্ভর করে। Android TV-তে পার্টনাররা ইচ্ছামতো সেটিংস পাথ ব্যবহার করার সুবিধা বেছে নিতে পারেন। টিভির অভিজ্ঞতা পছন্দসই করার জন্য পার্টনার কোন পাথ বেছে নেবে এটা তার উপরেই নির্ভর করছে তবে নিম্নলিখিতগুলি হল বিজ্ঞাপন সেটিংসের সাধারণ পাথ।
পাথ 'ক':
- সেটিংস
- বিষয়ে
- আইনি তথ্য
- বিজ্ঞাপন
পাথ 'খ':
- সেটিংস
- পছন্দের ডিভাইস
- বিষয়ে
- আইনি তথ্য
- বিজ্ঞাপন
Google নয় এমন ডিভাইস
কানেক্ট করা অনেক টিভি ডিভাইসে বিজ্ঞাপন শনাক্তকারী কাজ করে এবং ব্যবহারকারীদের 'পছন্দমতো বিষয় অনুযায়ী বিজ্ঞাপনের সুবিধা' থেকে অপ্ট-আউট করার উপায় অফার করে। এখানে এইসব ডিভাইসের সম্পূর্ণ তালিকা এবং Network Advertising Initiative ব্যবহারকারী কোন উপায় বেছে নিতে পারবেন তার তালিকা দেওয়া হল: https://thenai.org/opt-out/connected-tv-choices/.
Google এ কোন বিজ্ঞাপনগুলি আমি দেখতে পাব তা কিভাবে নির্ধারিত হয়?
আপনাকে কোনো বিজ্ঞাপনগুলি দেখানো হবে তা নির্ধারণ করার সময়ে বিভিন্ন দিক নিয়ে চিন্তা করা হয়৷
কখনো কখনো আপনি যে সমস্ত বিজ্ঞাপন দেখেন তা আপনার বর্তমান বা অতীত অবস্থানের উপর নির্ভর করে৷ সাধারণত আপনার IP ঠিকানাই হ'ল আপনার আনুমানিক অবস্থান নির্ণয়ের একটি ভালো উপায়৷ তাই হয়তো আপনি YouTube.com এর হোম পৃষ্ঠায় আপনার দেশের আসন্ন কোনো সিনেমার একটি প্রচারমূলক বিজ্ঞাপন দেখতে পারেন, বা 'পিৎজা' লিখে অনুসন্ধান করার ক্��েত্রে আপনার শহরে কোথায় পিৎজা পাওয়া যায় এমন জায়গাগুলোর সাথে সম্পর্কযুক্ত ফলাফল পেতে পারেন৷
কখনো কখনো কোনো পৃষ্ঠার বিষয়বস্তুর উপরে ভিত্তি করে আপনাকে বিজ্ঞাপন দেখানো হয়৷ যদি আপনি বাগান করার বিষয়ে পরামর্শমূলক কোনো পৃষ্ঠা দেখেন, তাহলে হয়তো আপনাকে বাগান করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির বিজ্ঞাপন দেখানো হতে পারে৷
কখনও কখনও ওয়েবসাইটে আপনার এমন বিজ্ঞাপনও চোখে পড়তে পারে, যা আপনার অ্যাপ অ্যাক্টিভিটি বা Google পরিষেবায় করা অ্যাক্টিভিটি অনুযায়ী দেখানো হয়। এতে Google পরিষেবা ব্যবহারকারী ওয়েবসাইট এবং অ্যাপও রয়েছে। একইভাবে, ওয়েব অ্যাক্টিভিটি অনুযায়ী আপনি ইন-অ্যাপ বিজ্ঞাপনও দেখতে পেতে পারেন। এছাড়াও, অন্য কোনও ডিভাইসে আপনার করা অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে আপনাকে বিজ্ঞাপন দেখানো হতে পারে।
কখনো কখনো কোনো পৃষ্ঠায় অন্য কোনো কোম্পানি দ্বারা নির্বাচিত বিজ্ঞাপন Google আপনার সামনে তুলে ধরে৷ উদাহরণস্বরূপ, আপনি হয়তো কোনো সংবাদপত্রের ওয়েবসাইটের সাথে নিবন্ধিত হতে পারেন৷ আপনি সংবাদপত্রটিকে যেসব তথ্য প্রদান করেছেন সেগুলির মাধ্যমে কোন বিজ্ঞাপনগুলি আপনাকে দেখানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ব্যবহার করা হতে পারে, এবং সেই বিজ্ঞাপনগুলি বিতরণ করতে Google এর বিজ্ঞাপন বিতরণ পণ্য ব্যবহার করতে পারে৷
বাড়িতে কানেক্টেড টিভির (যেমন, স্মার্ট টিভি) মতো ডিভাইসে দেখানো বিজ্ঞাপন একই বাড়ির অন্য কোনও ডিভাইসে ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটির উপর নির্ভর করে দেখানো হতে পারে।এছাড়া বিজ্ঞাপনদাতাদেরকে আপনার দেওয়া ইমেল ঠিকানার উপরে ভিত্তি করে যা পরে বিজ্ঞাপনদাতাদের মাধ্যমে Google এর সাথে শেয়ার করা হয়েছে এমন ক্ষেত্রে সেই ধরণের তথ্যের উপরে নির্ভর করে আপনি অনুসন্ধান, Gmail, এবং YouTube সহ Google এর পণ্য এবং পরিষেবাগুলিতেও বিজ্ঞাপনগুলি দেখতে পারেন।
আমি যেসব পণ্য পূর্বে দেখেছি Google এ সেগুলির সম্বন্ধে বিজ্ঞাপন দেখতে পাই কেন?
আপনার পূর্বে দেখা পণ্যের জন্য আপনি বিজ্ঞাপন দেখতে পারেন। মনে করুন গল্ফ স্টিক বিক্রি করে এমন একটি ওয়েবসাইট আপনি দেখেছেন, কিন্তু সেই প্রথমবার ওয়েবসাইট থেকে কোনো গল্ফ স্টিক কেনেননি। ওয়েবসাইটের মালিক চাইবেন যে, আপনি যেন আবার তাদের ওয়েবসাইটে আসেন এবং তাদের কাছ থেকে গল্ফ স্টিক কেনেন। Google ওয়েবসাইট অপারেটরদেরকে তাদের পৃষ্ঠা যারা দেখেছেন তাদের উদ্দেশ্যে বিজ্ঞাপন পরিবেশন করার ব্যবস্থা করে দেয়।
এই প্রক্রিয়াটি কাজ করার জন্য, Google আপনার ব্রাউজারে আগে থেকে থাকা কুকি বা অন্যান্য শনাক্তকারী (যেমন আপনার IP অ্যাড্রেস বা ওয়েবসাইটের সাথে আগে শেয়ার করা তথ্য) ব্যবহার করে অথবা আপনি যখন গল্ফ খেলার সাইটটি ভিজিট করেন তখন আপনার ব্রাউজারে একটি কুকি সেভ করে (যদি আপনার ব্রাউজার সেটি করার অনুমতি দেয়)।
আপনি যখন Google-এর সাথে কাজ করে এমন অন্য কোনও সাইটে ভিজিট করেন, যার সাথে হয়ত গল্ফ খেলার কোনও সম্পর্কই নেই, সেখানেও আপনি সেই গল্ফ ক্লাবগুলির বিজ্ঞাপন দেখতে পেতে পারেন। এর কারণ হল আপনার ব্রাউজার Google-কে সেই একই কুকি বা অন্যান্য শনাক্তকারী পাঠায়। এর ফলে, আমরা সেই কুকি বা অন্যান্য শনাক্তকারী ব্যবহার করে এমন কোনও বিজ্ঞাপন দেখাতে পারি যা আপনাকে সেই একই গল্ফ ক্লাব কিনতে উৎসাহিত করতে পারে।
যখন পরে আপনি Google এ গল্ফ স্টিকের জন্য অনুসন্ধান করবেন তখন আপনাকে কাস্টমাইজ করা বিজ্ঞাপন দেখাতে, আপনার দেখা গল্ফ সাইটটি Google দ্বারা ব্যবহৃত হতে পারে।
এই ধরনের বিজ্ঞাপনে আমাদের বিধিনিষেধ রয়েছে। উদাহরণস্বরূপ, আমরা স্বাস্থ্য বিষয়ক তথ্য বা ধর্মীয় বিশ্বাসের মতো সংবেদনশীল তথ্যের উপর ভিত্তি করে, পাঠক নির্বাচন করতে বিজ্ঞাপনদাতাদের বাধা দিয়ে থাকি।
Google বিজ্ঞাপনগুলি সম্পর্কে আরো জানুন৷
